এস এস সি ও দাখিল প্রশ্নপত্র ফাঁস?? বিস্তারিত এখুনি দেখুন

প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান রবের কৃপায় ভালো আছো তোমরা। প্রতিবার SSC/Dakhil Exam সহ যে কোনো পরীক্ষার সময় অনলাইনে হৈ-হুল্লোড় পরে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আর তোমরা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন অনলাইনে সার্চ করো: কিভাবে ফাঁস হওয়া প্রশ্ন পত্র পাবে, এস.এস.সি ১০০% ফাঁসকৃত প্রশ্ন পত্র ডাউনলোড করুন, দাখিল প্রশ্নপত্র ফাঁস সহ আরো অনেক কিছু দিয়ে অনলাইনে সার্চ দাও।

এর সুযোগ নিয়ে কিছু অসাধূ ওয়েবসাইটের মালিকগণ তাদের ওয়েবসাইটে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে এবং তোমরাও অতি লোভনীয় টাইটেল দেখে ক্লিক করে থাকো। এত শিক্ষার্থীদের কোনো লাভ নেই কেননা প্রশ্নপত্র ফাঁস হওয়া এতটা সহজ কাজ নয়। যদিও প্রশ্নপত্র ফাঁস হয়ও তবে সেটা অনলাইনে এভাবে যেখানে সেখানে পাবেনও না। প্রশ্ন পত্র ফাঁস হলে কিছু প্রতারক চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্নপত্র দিয়ে থাকে। সুতরাং খুবই সাবধান।

psc, jsc, ssc, hsc, vocational, bteb,nu, degree, honours, nu admission, masters final results

 

অনলাইনে ফাঁসকৃত প্রশ্নপত্র

অনলাইনে ফাঁসকৃত প্রশ্নপত্র খুঁজতে গিয়ে তোমরা পড়াশোনার বিরাট ক্ষতি করে ফেলছো কিন্ত ফাঁস হওয়া প্রশ্নপত্র আর তোমরা পাওনা, অযথা অনলাইনে এসব সার্চ করে তোমাদের মূল্যবান সময় নষ্ট করছো তোমরা।

প্রশ্নপত্র ফাঁস ও অসাধূ কন্টেন্ট রাইটার

আমাদের চারপাশে কিছু অসাধূ আর্টিকেল রাইটার আছে যারা পরিক্ষার সময় সারা দিন প্রশ্নপত্র ফাঁস হয়েছে এসব নিয়ে আর্টিকেল প্রকাশ করে থাকে তাদের ওয়েবসাইটে। লোভনীয় আর্টিকেল প্রকাশ করে সাইটে ভিজিটর নিয়ে আসাই তাদের মূল লক্ষ্য। আর এভাবে লোভনীয় আর্টিকেল প্রকাশ করার মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করছে শুধু মাত্র তোমাদের ভিজিটর বানিয়ে। সুতরাং তোমরা সাবধান হও কেননা বেকার যুবক যুবতিদের টার্গেট করে যেমন চাকরীওয়ালা ব্যবসায় শুরু করে দিয়েছে ঠিক তেমনি শিক্ষার্থী বন্ধুদের নিয়েও অনলাইনে কিছু অসাধূ ব্যক্তি প্রতারনার ফাঁদ পাতিয়ে রাখছে। আর তোমরা না বুঝে সেই ফাঁদে পা দিচ্ছো।

SSC Routine 2022 | এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন ২০২২

 

প্রশ্নপত্রটি দেখতে হুবহু অরিজিনাল?

ফাঁসকৃত প্রশ্নপত্রটি দেখতে হুবহু অরিজিনাল?? উত্তর: হ্যাঁ, ১০০% অরিজিনাল দেখতে। তাহলে পড়া শুরু করুন – আমাদের দেশে এমন কিছু ডিজাইনার আছে যারা এরকম হাজার হাজার প্রশ্নপত্র চোখের পলকে ডিজাইন করতে পারবে। সুতরাং এরকম দেখতে অরিজিনাল হলেও সেটা যে আসল প্রশ্নপত্র হবে সেটা ভাবা একদম বোকামি ছাড়া আর কিছুই না। তোমরা জেনে অবাক হবে যে- আমাদের দেশে এমনও কিছু অসাধূ ব্যক্তি আছে যারা তোমার আমার জাতীয় পরিচয় পত্র হুবহু নকল করতে পারে, এমনকি পাসপোর্টও নকল বানাতে পারে যা দেখে মনে হবে ১০০% অরিজিনাল। সুতরাও তোমরা সাবধান হও। অনলাইনে এসবে পিছনে না ছুটে ভালোভাবে পড়াশোনা করে দেখিয়ে দাও তোমরাও পারো।

প্রশ্নপত্র ফাঁস

পরীক্ষার সময় যেগুলো মেনে চলবেন

পরীক্ষার সময় কিছু কিছু বিষয় মেনে চলবেন এবং কিছু বিষয় এড়িয়ে চলবেন। যেমনঃ

  • পরীক্ষার সময় মনযোগ দিয়ে পড়াশোনা করবেন।
  • অনেকে প্রলোভন দেখাবে প্রশ্নপত্র ফাঁস হবে এত পড়ে কি হবে, পরীক্ষার আগের রাতে পড়লেই হবে। ভুলেও এই ফাঁদে পা দিবেন না। তাহলে তোমরা মহা বিপদে পরবে।
  • অনলাইনে অযথা প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি ইত্যাদি লিখে সার্চ করে সময়ও নষ্ট করার কোনো দরকার নেই।
  • ভালোভাবে পড়াশোনা করে নিজেকে উপযুক্ত প্রমাণ করুন।

 

সুতরাং তোমরা সাবধান হও। কেননা অনলাইনে যা তা করে সময় নষ্ট করা যাবে না, এতে পড়াশোনার সময় নষ্ট হবে। দেখতে হুবহু অরিজিনাল হলেও ওই প্রশ্নপত্র হাত দিয়েও ছুঁবেন না কেননা উপরে বলেই দিয়েছি যে এরকম প্রশ্নপত্র ডিজাইন করা কোনো ব্যাপার না। আশা করবো আজ থেকে তোমরা মনযোগ দিয়ে পড়াশোনা করবে অযথা অনলাইনে পরে থেকে অসাধূ ব্যক্তিদের লাভবান করে তুলবে না।

সবশেষে তোমাদের প্রতি দোয়া রেখে শেষ করছি।

Hi, My name is Mithun Miah. I am a Content Creator. Also, I am a professional Graphic Designer, Web Developer & Apps Developer.

Sharing Is Caring:

Leave a Comment